• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সেনাবাহিনীকে দেখে মাছের ঘেরে লাফ, তবুও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চিরুনি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই অভিযানে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল হক সিকদার।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে চকরিয়া সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে চকরিয়া থানায় হস্তান্তর করা হয় তাকে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন দিদারুল হক। হঠাৎ সেই দোকানের সামনে আসে যৌথ বাহিনীর তিনটি গাড়ি। এ সময় দোকান থেকে কৌশলে বের হয়ে পাশের একটি মাছের ঘেরে লাফ দেন তিনি। তবে সেখানে আটকে পড়েন কাদায়। এ সময় যৌথ বাহিনীর কয়েকজন সদস্য কাদায় নেমে তাকে গ্রেপ্তার করেন।

স্থানীয়রা জানান, দিদারুল হক সাবেক সংসদ সদস্য জাফর আলমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০১১ ও ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০২১ সালে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হয়ে চেয়ারম্যান হন। তখন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বলেন, দিদারুল হক সিকদার হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিমকে হত্যার মামলাও রয়েছে। তাকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ। ওসি মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার দিদারুল হককে আজ চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/