• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নৌপথে চুরি-ডাকাতি রোধে মাঝ নদীতে বাঁশের বেড়া

প্রতিনিধি / ৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাবনার ভাঙ্গুড়ায় নৌপথে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে এসে ঘটছে ডাকাতি ও চুরির ঘটনা। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে চুরি ও ডাকাতি ঠেকাতে মাঝ নদীতে বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছেন স্থানীয়রা। উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে। স্বেচ্ছাশ্রমে গত মঙ্গলবার এ বেড়া স্থাপন সম্পন্ন করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সম্প্রতি উজানে উপজেলার অষ্টমণিষা বাজারে সোনার দোকানে ডাকাতি ও কয়েকটি পৃথক গরু চুরির ঘটনা সংঘটিত হয়। এসব ঘটনা গুমানী নদীর নৌপথে নৌকা ও ট্রলার নিয়ে এসে ঘটানো হয় এবং পরে দুর্বৃত্তরা নৌযানে গুমানি নদী দিয়ে ভাটির দিকে পালিয়ে যায়।

এভাবেই সহজেই নৌপথ ব্যবহার করে এসব ঘটনা ঘটানো হয়। ফলে আশপাশের এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এজন্য গ্রামবাসী নৌপথে বাইরে থেকে নৌকা বা ট্রলারের অবাধ প্রবেশ রোধে মাঝ নদীতে বাঁশের বেড়া দিয়েছে। তবে একটি অংশে নৌযান চলাচলের সুযোগ রাখা হয়েছে।

বেতুয়ানের স্থানীয় বাসিন্দা আবির বলেন, কিছু দিন আগে আমাদের গ্রাম থেকে দুইটি মহিষ ও একটি গরুচুরি করে নিয়ে গেছে। নদী দিয়ে সহজেই প্রবেশ করে এরকম ঘটনা প্রায়ই ঘটানো হচ্ছে। কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। তাই বাঁশের বেড়া দেওয়া হয়েছে।

বেতুয়ান গ্রামের স্থানীয় বাসিন্দা ও দিলপাশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সজীব খাঁন বলেন, মাঝে মাঝে নদী দিয়ে এসে চুরি ডাকাতির ঘটনা এলাকাবাসীকে আতঙ্কিত করেছে। তাই সবাই মিলে আলাপ করে তিন দিনের স্বেচ্ছাশ্রমে বাঁশ দিয়ে বেড়াটি স্থাপন করা হয়েছে। যেন রাতের আঁধারে অবাধেই বাইরে থেকে দুর্বৃত্তরা গ্রামে প্রবেশ করতে না পারে।

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, নৌ-পথে গরুচুরি ও ডাকাতির ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। ফলে তারা গুমানির নদীর মাঝ বরাবর বেড়া দেওয়ার উদ্যোগ নেন। তবে দিনে যাতে নৌকা চলাচল বাধাগ্রস্ত না হয় সেটা দেখাশোনার জন্য গ্রামবাসীর পক্ষে লোক রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/