• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

থানার সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান, তরুণদের পেছনে ছুটলো ওসি

প্রতিনিধি / ৯০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের চকরিয়া থানার সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে একদল তরুণ। এসময় থানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিক তাদের পেছন থেকে ধাওয়া দিয়ে দুই কিশোরসহ ৬ জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ সড়কে থানার সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন। আটকরা হলেন- মো. মারুফ (২০) মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮), রাফি (১৬)।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন কিশোর থানার সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এরপর স্থানীয়রা তাদের নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে স্লোগান দিতে থাকে। পরে থানার ওসি মো. মনির হোসেন খবর পেয়ে নিজেই কিশোরদের পেছনে ধাওয়া দেন। এতে অটোরিকশা এবং দুই কিশোরসহ মোট ৬ জনকে আটক করা হয়।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন ‘জয়বাংলা স্লোগান’ দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। তাৎক্ষণিক খবর পেয়ে ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করছি। পরিচয় যাচাই-বাছাইয়ের পর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/