• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে কারামুক্তির পর জেলগেটই ফের গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক সভাপতি

প্রতিনিধি / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে জেলগেট থেকে আবারও গ্রেফতার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাকে আবার আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

ওসি আরও বলেন, জসিম উদ্দিন এসব মামলার অন্যতম অভিযুক্ত হওয়ায় জামিনে মুক্তি পেলেও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এর আগে গত বছরের ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্তি পেলেও নতুন করে তাকে গ্রেফতার করা হলো।

রাজনৈতিক জীবনে জসিম উদ্দিন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি পদ লাভ করেন। হিরনের মৃত্যুর পর তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/