• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পটুয়াখালী জেলা কারাগার থেকে পোস্টাল ভোট দেবেন ১৭ বন্দি

প্রতিনিধি / ৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলা কারাগারে বিভিন্ন মামলায় আটক ১৭ বন্দি ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতির আওতায় তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া। কারাগার সূত্রে জানায়, নির্বাচনে কারাগার থেকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এ ১৭ বন্দি। ইতোমধ্যে তাদের প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা সবাই পুরুষ বন্দি; এ তালিকায় কোনো নারী বন্দি নেই।

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত পটুয়াখালী জেলা কারাগারে মোট বন্দির সংখ্যা ছিল ৬৫০ জন। কারাবন্দিদের স্বেচ্ছায় ভোট দেওয়ার সুযোগ থাকলেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। আবেদন করার পর যদি কোনো বন্দি ভোটের আগে জামিনে মুক্তি পান, তাহলে তিনি বাইরে গিয়ে আর ভোট দিতে পারবেন না। এ শর্তের কারণে বেশ কয়েকজন বন্দি আবেদন করতে অনীহা প্রকাশ করেছেন।

এ বিষয়ে জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, যারা ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের সবার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের সময় কারাবন্দিদের জন্য পূর্ণ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হবে। তারা নিজেরা ব্যালটে ভোট দেবেন এবং গোপনীয়তা বজায় রেখে নিজেরাই ব্যালট প্যাকেট করবেন। কেউ দেখার সুযোগ পাবে না তারা কোন প্রতীকে ভোট দিয়েছেন। পরে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

পোস্টাল ভোট এমন একটি পদ্ধতি, যেখানে ভোটার সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না হয়েও ডাকযোগে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ ব্যবস্থার মাধ্যমে কারাবন্দিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/