• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রতিনিধি / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে আবদুল হক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে জেদ্দায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই স্ট্রোক করে তার মৃত্যু হয়। আবদুল হক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ির মো. মোস্তফার ছেলে।

নিহতের মেয়ের জামাই ও সৌদি আরব প্রবাসী সাইফ আল হাসান বলেন, আমার শ্বশুর প্রায় ২৫ বছর ধরে প্রবাস জীবনে ছিলেন। এর মধ্যে গত চার বছর সৌদি আরবে অবস্থান করছিলেন। তিনি সৌদিতে কাজের সংকট, কাজ করেও নিয়মিত বেতন না পাওয়া এবং পারিবারিক নানা দুশ্চিন্তায় ভুগছিলেন। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন কাজ করে দেশে ফিরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর জীবিত দেশে ফিরতে পারলেন না।

নিহতের আত্মীয় নুর মোহাম্মদ বলেন, আবদুল হকের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি আবদুল হকের মৃত্যুর খবর শুনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার আবেদন করলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/