• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

হাদির পরিবারকে ২ কোটি টাকা দিচ্ছে সরকার

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারকে দুই কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারকে ফ্ল্যাটের জন্য এক কোটি টাকা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাকি এক কোটি টাকা তাদের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেওয়া হবে। পে কমিশনের বিষয়ে তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে পে কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এর বাইরে আর কিছু বলতে চাই না।

এসময় পদ্মা সেতুর জন্য চালের দাম ২০ টাকা বেড়েছে বাণিজ্য উপদেষ্টার এমন মন্তব্যের বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। এরপর ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/