• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ফরিদপুরে ১২৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। রোববার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার বুড়াইচ গ্রামের মধ্যপাড়া এলাকার আকবর মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশে পুকুর থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, র‌্যাব মূর্তিসহ সাদ্দাম হোসেন নামক একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর র‌্যাবের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, সাদ্দম হোসেনের ভাষ্যমতে কষ্টি পাথরের মূর্তিটির ওজন ১২৫ কেজি। মূর্তিটি তিন কোটি টাকায় বিক্রির চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে কষ্টি পাথরের মূর্তিসহ সাদ্দাম হোসেনকে আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/