• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান!

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতাকে জামায়াতে ইসলামীর নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যোগদানকৃত শহিদুল হক তালুকদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক।

যোগদানের ছবিটি বরিশাল-৪ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জামায়াত নেতা আখ্যা দেয়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা।খোঁজ নিয়ে জানা গেছে, আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সবশেষ কমিটি অনুমোদন হয়েছে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে ২নম্বর সিরিয়ালেই নাম রয়েছে শহিদুল হকের। এমন একজন আলোচিত যুবলীগ নেতাকে জামায়াত নেতার ইসলামী আন্দোলনে যোগদান শিরোনাম দিয়ে কিভাবে একজন প্রার্থী ফেসবুকে দেন সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী চরমোনাই পীরের ভাই ও দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরের ভেরিফাইড ফেসবুকে সেই পোস্টে লেখা হয়েছে, “বরিশাল ৪ আসনের হাত পাখার প্রার্থীর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করলেন আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা শহীদুল ইসলাম তালুকদার।বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে পারছেননা এলাকাবাসী। এদিকে আলিমাবাদের একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, শহীদুল তালুকদার যুবলীগ নেতা, সে সাবেক এমপি পংকজ নাথের বিশ্বস্ত সহযোগী ছিল।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন বলেন, শহীদুল তালুকদারের বিষয়ে আমাদের সন্দেহ হওয়ায় উপজেলা থেকে আমরা এখনো তার যোগদান গ্রহণ করিনি। তিনি আলিমাবাদ ইউনিয়নের ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/