• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

যৌথবাহিনীর অভিযানে জামায়াতের সাবেক নেতাসহ আটক ২

প্রতিনিধি / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হবিগঞ্জের আজমিরীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জামায়াত ইসলামের সাবেক এক রুকনসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো. আওলাদ হোসেনের ছেলে জামায়াত ইসলামীর সাবেক রুকন রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার ছেলে সাইদুর মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, আটক রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। আজমিরীগঞ্জ উপজেলার জামায়াত আমির নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডা. রেজাউল করিম এক সময়ে রুকন সদস্য ছিলেন।

বিগত উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়। ৫ আগস্টের পর দলের কার্যক্রমের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। তবে তিনি বর্তমানে কোনো দলীয় পদে নেই। আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে একটি হত্যা মামলার পরোয়ানা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/