• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন আটক

প্রতিনিধি / ১৬১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ এলাকা সলিয়াবাকপুর থেকে তাকে আটক করা হয়।

আটক সাবিনা ইয়াসমিন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সদস্য। তিনি

২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান এই তথ্য নিশ্চিত রাহা জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে উপজেলাজুড়ে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে।

ওসি বলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা সেগুলো খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/