নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য বরিশালে কর্মশালা ও প্রশিক্ষণ শেষে সম্মিলিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার ওপর রবিবার (৭ ডিসেম্বর) এ মহড়া অনুষ্ঠিত হয়।
শেষে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী মাঠ কর্মী, সেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেছেন।
বরিশালের আউটার স্টেডিয়াম এলাকায় সাত পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে গত ২ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকৃত ১২০ জন নীতিনির্ধারককে বিষয়ভিত্তিক আলোচনা ও কর্মশালার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতিতে কর্মপরিকল্পনা নিরূপণ, কার্যপ্রণালি প্রণয়ন ও আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সাধনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অপরদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থেকে অংশগ্রহণকৃত ৩৭৫ জন মাঠকর্মী, সেচ্ছাসেবক ও ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে পাঁচদিন ব্যাপী ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের ওপর মাঠপর্যায়ে বিভিন্ন দল ভিত্তিক প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
কর্মশালা ও মহড়া পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।
https://slotbet.online/