• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ড. ফয়জুল হককে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রতিনিধি / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি- ১ আসনে আনুষ্ঠানিকভাবে অনলাইন এক্টিভেট ড. ফয়জুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

ইতোপূর্বে ড. ফয়জুল হক ঝালকাঠি- ১ আসনে (রাজাপুর-কাঠালিয়া) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বচনি প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে এই আসনে প্রথমে জামায়াত ঘোষিত দলীয় প্রার্থী হিসেবে ডা. হেমায়েত হোসেনের নাম ঘোষণা করা হলেও সম্প্রতি দলীয় নির্দেশে তার প্রচারনা স্থগিত করে স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হকের পক্ষে দলীয় নেতা কর্মীদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছিল। তবে বুধবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ফয়জুল হকের দলীয় প্রার্থীতা চূড়ান্ত করলো জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ড. ফয়জুল হক সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাতে ঝালকাঠি- ১ আসনে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এর আগেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। এখন থেকে তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে প্রচারণা চালাবেন।

এমপি প্রার্থী ফয়জুল হক বলেন, একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার জন্যই আমি জামায়াতে যোগ দিয়েছি। আশা করি ঝালকাঠি- ১ আসনটি আমি সংগঠনকে উপহার দিতে পারবো। আগামী নির্বাচনে জামায়াতই সরকার গঠন করবে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ. হাই, রাজপুর উপজেলা আমির কবির হোসাইন, ঝালকাঠি পৌর আমির মাওলানা মনিরুজ্জামান ও সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার ও ছাত্রশিবিরের জেলা সভাপতি এনামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/