• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গৌরনদীতে ইউএনও কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা, শারীরিক প্রতিবন্ধী নারী গ্রেপ্তার

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে নুপুর আক্তার (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে ইউএনও অফিসের দোতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের রশিদ সরদারের মেয়ে নুপুর আক্তার অফিস সহকারীর কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে অফিস সহকারীরা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

ইউএনও অফিসের এক কর্মকর্তার ভাষ্যমতে, নুপুর আক্তার দীর্ঘদিন ধরে তার মাদকাসক্ত ভাইয়ের নির্যাতনের শিকার হয়ে আসছেন। বাধা দিলেই তাকে মারধর করা ছাড়াও সম্প্রতি দেশীয় অস্ত্র ‘ডেগার’ দিয়ে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে। এসব নির্যাতনের বিচার ও সুরক্ষার আশায় তিনি কয়েক দফা ইউএনও কার্যালয়ে আসলেও কোনও সমাধান না পেয়ে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান ওই কর্মকর্তা।

গৌরনদী মডেল থানার এসআই ওয়ালী উল্লাহ বলেন, “অফিস সহকারীরা ইউএনও কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা করতে দেখে ওই নারীকে আটক করে আমাদের খবর দেন। পরে আমরা তাকে থানা হেফাজতে নেই।”

পরে অফিস সহকারি কবির হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে নুপুর আক্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ঘটনা বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেনের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/