• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পুলিশ কর্মকর্তার শরীরে ককটেল নিক্ষেপ

প্রতিনিধি / ৬০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাশকতাকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানাসংলগ্ন সাগুফতা গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাগুফতা গেটের সামনে পর পর দুটি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, দুষ্কৃতকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণের এই ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমাণ পল্লবী থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. নুর ইসলাম আহত হন। আহত এএসআই নুর বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে দুষ্কৃতকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/