• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে নতুন কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনসহ জেলার সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

শুরুতে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরে বরিশাল জেলাকে নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরিশেষে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বরিশাল বিভাগ ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পরে দুপুর ১২ টায় ডিসি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/