• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

প্রতিনিধি / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আরিফ সরদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাজিরহাট থানার চরসোনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আরিফ সরদার চরসোনাপুর গ্রামের হেলাল সরদারের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে জানান পরিবারের সদস্যরা।

নিহতের ভাই রিয়াজ সরদার জানান, বুধবার দুপুরে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে আরিফ একাই ব্যাটারিতে বিদ্যুৎ সংযোগ দিতে যান। ওই সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন।

পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরিফকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, বিদ্যুতায়িত যুবককে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিলো।

কাজিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/