• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোহাম্মদ কালাম ওরফে লুডু কালামকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ধান গবেষণা রোড এলাকার নিজ বাসা থেকে মোহাম্মদ কালাম ওরফে লুডু কালামকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য এবং সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। কালাম ওই এলাকার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার কালামকে বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা লুডু কালাম ক্ষমতায় থাকাকালীন সময়ে এলাকায় মানুষকে জুলুম-নির্যাতন ও দখলদারিত্বের মাধ্যমে ভোগান্তিতে ফেলেছিলেন। এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/