• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় ছাত্রজনতার তোপের মুখে ৩ উপদেষ্টা

প্রতিনিধি / ৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলা-বরিশাল সেতুর দাবিতে জ্বালানি, শিল্প ও বাণিজ্য উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদের অবরুদ্ধ করা হয়।

এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিয়ে সভা করেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও শিল্প উপদেষ্টা আদিদুর রহমান খান প্রমুখ।

সভায় ভোলাবাসী ভোলা-বরিশাল স্থাপনের দাবি তোলেন। তবে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মতবিনিময় সভায় গৃহস্থালির কাজে গ্যাস সংযোগ দেয়া হবে না এবং শিগগিরই ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না বলে বক্তব্য রাখলে সভায় উপস্থিত ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উত্তেজিত হয়ে ওঠেন।

জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রশ্নবিদ্ধ হলে উত্তেজিত হয়ে উঠে তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে অবরুদ্ধ করেন তিন উপদেষ্টাকে।

পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপে আন্দোলনকারীরা সরে যায়। এরপর উপদেষ্টারা সে স্থান ত্যাগ করার পরে আন্দোলনকারী ছাত্রজনতা বিক্ষোভ মিছিল করে।

এর আগে আজ একদিনের সংক্ষিপ্ত সফরে ভোলায় আসেন সরকারের তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারা প্রথমে সকালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন করেন। এরপর ভেদুরিয়া এলাকায় সার কারখানা ও বাপার গোডাউন স্থাপনের স্থান এবং বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/