• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল-১ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

প্রতিনিধি / ২১১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে মাজহারুল ইসলাম নিপুকে।

নিপু এনসিপির আগৈলঝাড়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয় থেকে তাকে মনোনীত করেন পার্টির নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলার যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগরের সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যরা।

বিষয়টি নিশ্চিত করে নিপু বলেন, স্বাধীনতার দীর্ঘ বছর পরও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ এক শ্রেণির শাসকের শোষণের শিকার হয়েছেন।

তাই আমরা শাসক নয়, সেবক হিসেবে সবার জন্য কাজ করতে চাই। এ জন্য তিনি (মাজহারুল ইসলাম নিপু) বরিশাল-১ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনার পাশাপাশি ভোট প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী থেকে হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী মনোনয়ন পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/