• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের নাম পরিবর্তন

প্রতিনিধি / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, “মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ” এর নতুন নাম হবে “মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ”, আর “পরিসংখ্যান বিভাগ” এর নাম হবে “পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ”।

বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে মোট ২৫টি বিভাগ রয়েছে। সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, একাডেমিক কাউন্সিলের ৫২তম সভা (২৪ সেপ্টেম্বর ২০২৫) এর আলোচ্যবিষয় ১৩ ও ১৪-এর সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ৯১তম সভা (১১ অক্টোবর ২০২৫) এর আলোচ্যবিষয় ১৩২৭-এর অনুমোদনের ভিত্তিতে বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিভাগের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত সময়ের চাহিদা ও পাঠ্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট বিষয়ের একাডেমিক ও গবেষণাধর্মী কার্যক্রম আরও সমৃদ্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/