• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর সিটি মার্কেটের (উদয়ন স্কুল মার্কেট) তৃতীয় তলা থেকে রমজান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ বাইরে থেকে তালাবদ্ধ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

নিহত রমজান পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার বাসিন্দা। তিনি বরিশালের ফজলুল হক এভিনিউয়ের সার্ক টেইলার্সে কর্মরত ছিলেন। সার্ক টেইলার্সের মালিক লিয়াকত সিকদার বলেন, ‘রমজান গত চার মাস ধরে তার কারখানায় কাজ করছিলেন এবং রাতে একাই সেখানে ঘুমাতেন।

সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ও সবসময় চিন্তিত থাকতেন। তিনি প্রায়ই বলতেন তার স্ত্রী তাকে ভয়ভীতি দেখান। ’ তার দাবি, পারিবারিক কলহ ও মানসিক অশান্তি থেকেই রমজান আত্মহত্যা করেছেন।

কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘আমরা এসে দেখি রমজানের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। এ কারণে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত নয়।

তিনি আরো বলেন, ‘রমজানের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/