• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে গৃহবধূকে চার্জারের তার দিয়ে পা বেঁধে নৃশংসভাবে হত্যা

প্রতিনিধি / ১৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর আল মাদানী সড়ক এলাকা থেকে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে স্বামী শাহীনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা সবাই পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মোঃ বেলায়েত খানের মেয়ে লামিয়া আক্তার বর্ষা তিন মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আল মাদানী সড়কের শাহীন মিয়ার ছেলে সিয়ামকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগেই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

নিহতের পিতা বেলায়েত খান অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে বর্ষার অসুস্থতার খবর পাই।

পরে গিয়ে দেখি, মেয়েটি খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে।” খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” স্থানীয়দের দাবি, বর্ষার মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/