• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানিক দলের ওপর হামলা

প্রতিনিধি / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানিক দলের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারসহ কোষ্ট গার্ডের চার সদস্য আহত হয়েছেন।

হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে। হামলার সাথে জড়িত সাত জেলেকে আটক করা হয়েছে। ওইদিন সন্ধায় তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-আটককৃত জেলেরা হচ্ছে জীবন সরদার, আব্দুর রহিম, মিরাজ হোসেন, সাদ্দাম, রায়হান পাটোয়ারী, বরকত উল্লাহ ও সুজন।

তারা সকলেই মেহেন্দিগঞ্জের উলানিয়া এলাকার বাসিন্দা। সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানিক দলের ওপর দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। হামলায় অভিযানিক দলের ব্যবহৃত স্পীড বোর্ড ক্ষতিগ্রস্থসহ সিনিয়র মৎস্য অফিসার ও কোষ্টগার্ডের চার সদস্য আহত হয়। পরবর্তীতে হামলাকারীদের আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/