• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি / ৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোনায়েম হোসেন চৌধুরী (৪২) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে।

এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ‎মোনায়েম হোসেন চৌধুরী রহমতপুরের ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্বজন ও এলাকাবাসীর বরাতে বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল আলম জানান, শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরী বেশ কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক চাপে ভুগছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তিনি আরও জানান, বিষয়টির তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বৃহস্পতিবার সকালে ওই শিক্ষকের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/