• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতিনিধি / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থানায় মামলা করেছেন তরুণী।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বান্দরোড সংলগ্নে শাহিনের সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান শাহিন বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা এবং বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসপাতালের মালিক আজিজুর রহমান শাহিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে সোমবার সন্ধ্যায় ফোন করে হাসপাতালে ডেকে নেন। পরে তিনি চাকরির বিনিময়ে কুপ্রস্তাব দেন।

এতে সম্মত না হওয়ায় তাকে একটি কক্ষে আটক করে ধর্ষণচেষ্টা করেন শাহিন। পরে তরুণীর ডাক-চিৎকারে হাসপাতালের অন্যরা এগিয়ে এলে শাহিন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তরুণী নিজেই থানায় হাজির হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/