• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল বিভাগে ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

প্রতিনিধি / ২৫০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগে একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা মৃত্যুবরণ করেন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে মোট ৩৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। মৃতদের মধ্যে দুজন বরগুনা জেলা হাসপাতালে এবং একজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতরা হলেন অসীম সিকদার (৩৮), আবদুল হক (৬৮) এবং বাবুল (৩৩)। তিনজনই বরগুনা জেলার বাসিন্দা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন, বরগুনায় ৫৭ জন, পটুয়াখালীতে ৩৫ জন, পিরোজপুরে ১৪ জন, ভোলায় ৪ জন এবং ঝালকাঠিতে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ জন রোগী রয়েছেন বরগুনা জেলায়। বরগুনা জেলা হাসপাতালে এ পর্যন্ত মোট ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বরিশালের বিভিন্ন হাসপাতালে এখনো ১১৬ জন রোগী ভর্তি আছেন। বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/