• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কুয়াকাটায় পর্যটক হেনেস্তার সাথে শ্রমিক, যুব ও মৎস্যজীবীদল নেতারা জড়িত নয় দাবি করে সংবাদ সম্মেলন

প্রতিনিধি / ১৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ এবং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ আবু বক্করসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতারা। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি জসিম মৃধা জানান, গত ২৮ এপ্রিল বিভিন্ন সংবাদমাধ্যমে কুয়াকাটা পৌর যুবদল ও মৎস্যজীবী দলের কয়েকজন নেতার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ওই প্রতিবেদনের মাধ্যমে কুয়াকাটার শ্রমিকদল, যুবদল ও মৎস্যজীবী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে প্রতিপক্ষরা।
ঘটনার ব্যাখ্যায় জসিম মৃধা বলেন, ২৮ এপ্রিল মোঃ ফারুক নামের এক ভ্যান চালককে সন্দেহভাজন হিসেবে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে তার মোবাইলে পাওয়া তথ্যের ভিত্তিতে হোটেল ‘আপন ভূবনে’ মাদক সেবনের প্রমাণ মেলে। ঘটনাস্থলে উপস্থিত থেকে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা মূলত বিষয়টি মীমাংসা করতে গিয়ে জড়িয়ে পড়েছি। তিনি ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি মোঃ আবুবকর, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/