• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল উপ সহকারী প্রকৌশলীর

প্রতিনিধি / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৪৭) মৃত্যু হয়েছে।  শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঢাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
নিহত সাইদুর রহমান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঝালকাঠি  সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানের  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, দুর্ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে । দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বাদবাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/