• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গুচ্ছ পরীক্ষার্থীদের সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

প্রতিনিধি / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিভাগীয় শহরগুলোর মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধিতির পরীক্ষা। ‍আর ‍এই ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কেন্দ্র চালু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপ লাঘব ও সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা নিরাপদ, স্বস্তিকর ও সহযোগিতাপূর্ণ পরিবেশে থাকতে পারেন সে উদ্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করা হয় ছাত্রদলের মানবিক সহায়তা কেন্দ্রে। সেখানে রাখা হয়েছে বিশুদ্ধ পানীয় জল, কলম ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, ওরস্যালাইন। এছাড়া পরীক্ষার বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় জিনিস রাখার স্থান এবং যাতায়াত সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য চালু করা হয়েছে তথ্য ও দিকনির্দেশনা সেল।

শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে নির্ধারিত বিশ্রামস্থল ও ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার নিরাপদ স্থান। এতে অভিভাবকদের মাঝেও স্বস্তির ছাপ দেখা গেছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছে। বিশেষত ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়গুলোতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের সকল প্রয়োজনে পাশে থাকা।

উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী গুচ্ছভুক্ত সি ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখা)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই পরীক্ষা ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/