• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পটুয়াখালীতে ধর্ষণের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে এক বৃদ্ধাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়ন শ্রীরামপুরের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম আলী আকবর খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম পিয়ারা বেগম (৮০)। তিনি শ্রীরামপুরের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবর খাঁর স্ত্রী। আটক মনির মিরা শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন মিরার ছেলে।

স্থানীয়রা জানান, শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী হোসেন মিরার ছেলে মনির মিরা (৪৫) শনিবার রাত ২টার দিকে প্রতিবেশী বৃদ্ধা পিয়ারা বেগমের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে গলাটিপে হত্যা করে দৌড়ে পালিয়ে যায় ঘাতক।

প্রতিবেশী লোকজন ছুটে এসে পিয়ারার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রোবরার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক মনির মিরাকে আটক করে পুলিশ। চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় স্থানীয়দের সহায়তায় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/