• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে থানা ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জাতীয় পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দের বিচারের দাবি জানিয়ে প্রথমে নগরী কাকলীর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মিছিলটি নিয়ে কোতয়ালি মডেল থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা।

সেখানে তারা ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে থানা পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধরা তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, জাতীয় পার্টির বরিশাল নেতৃবৃন্দরা গত ১৩ এপ্রিল ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইয়েলি বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে তারা ইসরাইল বিরোধী যে কুশপুত্তলিকাটি দাহ করেছেন তার পরিধানে তখন বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিফর্ম ও টাই পরা ছিল।

এতে আমাদের স্কুলের সুনাম নষ্ট হয়েছে। তাই আমরা জাতীয় পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। এ ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ ব্যাপারে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার একাধিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিভাবে কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, হয়তো ভুলবশত এমনটা হতে পারে। বিষয়টি নিয়ে দলীয় সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/