• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে অনুমতি নেই বৈশাখী মেলার, তবু চলছে প্রস্তুতি

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চললেও এবার বৈশাখী মেলার অনুমতি দিচ্ছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে মেলা বন্ধের ঘোষণা এলেও জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন উদীচী জানাচ্ছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা মেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

বরিশাল শহরের বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজনের কথা জানিয়েছে উদীচী বরিশাল জেলা সংসদ। সংগঠনটির সভাপতি বিশ্বনাথ দাশ মুন্সি বলেন, ‘আমরা বৈশাখী মেলা করতে চাই এবং সেই প্রস্তুতি নিচ্ছি।’ বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৭ দিনব্যাপী বৈশাখী মেলার পরিকল্পনা রয়েছে আমাদের।’ তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমি কোনো অনুমতি দিচ্ছি না। শহরের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এদিকে বরিশাল চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। ঐতিহ্যবাহী মুখোশ, ঘোড়া, হাতি তৈরির কাজ করছেন শিক্ষার্থীরা। আয়োজকরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর উপকরণ ও উপস্থাপনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে।

অন্যদিকে, বৈশাখ ঘিরে বরিশালের ইলিশের বাজারে আগুন। শহরের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে ক্রেতাদের ভিড় বাড়লেও মাছের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকায়, দেড় কেজির মাছ ৪ হাজার টাকায় এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। এই সুযোগে কিছু সিন্ডিকেট দাম বাড়িয়ে দিয়েছে। ক্রেতাদের অভিযোগ, ‘পালাপার্বণে বাজার পুরোপুরি সিন্ডিকেটের দখলে চলে যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/