• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

প্রতিনিধি / ১০৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছে।বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, আজ সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ার প্রাইচের চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এসময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।

এদিকে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রোগীর স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানার পরিদর্শক জুয়েল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/