• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদলের নেতা বহিষ্কার

প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অপহরণ ও ধর্ষণের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদল নেতা মো. রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব ও সদস্যসচিব মো. জিয়াউল হক সজিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মো. রুবেল হাওলাদার উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রদল সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সহসাংঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদারকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব বলেন, তার বিরুদ্ধে ‘কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে একাধিক অনলাইনসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং আদালতে অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। এই বিষয় নিয়ে উপজেলা বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই মো. রুবেল হাওলাদারের বিষয়টি তদন্ত সাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/