• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরগুনায় পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ১৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যৌথ বাহিনীর একটি অভিযানে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম ওরফে গদি কালামকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এক যুবককে উলঙ্গ করে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার আবুল কালাম ও তার সহযোগীরা কয়েকজন মিলে গত ১৬ মার্চ রাত দশটার দিকে নাজমুল জমাদ্দার নামে স্থানীয় এক প্রবাসীকে ধরে একটি আবাসনে নিয়ে যায়। পরে সেখানে থাকা এক নারীর পাশে নাজমুলকে জোরপূর্বক কাপড় খুলে ভিডিও ধারণ করা হয়। এরপর ওই ভিডিওর ফাঁদে ফেলে নাজমুলের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করলে চাহিদা অনুযায়ী পুরোপুরি টাকা দিতে না পারায় ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী নাজমুল জমাদ্দারের মা রানী বেগম পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার কালামকে প্রধান অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা কালামকে গ্রেপ্তার হয়। এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পর্নোগ্রাফি আইনে দায়েরেরকৃত মামলায় অভিযুক্ত আসামি কালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/