• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে দেশবিরোধী পোস্টার সাঁটানোর সময় নাশকতার আশংকায় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।

আটক দুই জন আগে দায়ের হওয়া ৪টি রাজনৈতিক মামলার আসামি। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেফতারকৃত এনায়েত ও রাকিব বরিশাল ছাত্রলীগের কর্মী এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী। বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে দেশবিরোধী পোস্টার সাঁটাচ্ছিলেন।

এ দৃশ্য দেখে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া আগের ৪টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/