• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ব‌রিশা‌লে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল সড়ক পথে চলাচলকারী ভলবো গ্রিন লাইন পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার উজিরপুর উপজেলার বামরাইলে এই ঘটনা ঘটে। তবে অগ্নিসংযোগে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বরিশালটাইমসকে বলেন, ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় উজিরপুর উপজেলার বামরাইলে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিন লাইন বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রিন লাইন পরিবহনের বরিশাল ডিপো ম্যানেজার আনিসুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল আসার সময় উজিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে সব যাত্রী ও বাসের স্টাফরা নিরাপদে রয়েছেন।

বামরাইল গ্রামের বাসিন্দা মনির খলিফা বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তায় হাটার সময় দেখতে পাই গ্রিন লাইন পরিবহনে আগুন জ্বলছে। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনি বলেন, চলন্ত বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/