• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শিক্ষার্থীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে বরিশালের বাকেরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ অডিটোরিয়ামে ছাত্র শিক্ষক ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সামাজিক দূরত্ব দূরীকরণ, শিক্ষার্থীদের অধ্যায়ন মুখীকরণ, শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখা ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠনের বিষয়ে আলোচনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বক্তারা।

সভায় শিক্ষার্থীরাও তাদের নানা ভাবনা তুলে ধরেন। মতবিনিময়ের সভা থেকে নানা বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য দূরত্ব কমে আসার সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করেন আয়োজকরা।

মত বিনিময় সভায় শিক্ষক ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহকারী অধ্যাপকসহ বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/