• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী সাকুরা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন (২৭) চাঁদপুরের মতলব উপজেলার টিঅ্যান্ডটি এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতির ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা পরিবহনের চাকায় পিস্ট হয়ে মোটরসাইকেলের চালক তুহিন ঘটনাস্থলেই মারা যান।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তুহিনের লাশ উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি তার পরিবারকে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/