• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ৫ পাইপগান উদ্ধার, এলাকায় আতঙ্ক

প্রতিনিধি / ১০৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছনের একটি পুকুর পাড় থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকাবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়। এয়ারপোর্ট থানা সূত্রে জানায়, ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয়রা পরিষদের পেছনের একটি পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোনো বস্তু সদৃশ্য দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই পুকুর পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় পাঁচটি পাইপগান উদ্ধার করে। পরে এগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার জানান, খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় প্রযুক্তির পাইপগান উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/