• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আমিই বিপ্লবী সরকার হবো : কাফি

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে বাড়ি পুড়ে ছাই হওয়ায় বেশ চটেছেন জুলাই আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। এ ঘটনায় তার পোড়া বাড়িতে সাংবাদিকদের ডেকেছেন তিনি। সেখানে তিনি সংবাদ সম্মেলনের আহ্বান করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের আহ্বান করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি আজ সকাল ১১টায় পটুয়াখালীর কলাপাড়া থানাধীন তার পোড়া বাড়িতে জেলার সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানান।

সেখানে তিনি লিখেন, ‘আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমিই নিজেই বিকল্প হবো- আমিই বিপ্লবী সরকার হবো’।

এর আগে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/