• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইলিশের জালে উঠলো জেলের মরদেহ

প্রতিনিধি / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে দুলাল হাওলাদার নামে এক জেলের মরদেহ পাওয়া গেছে।

সোমবার সকালে উদ্ধার করা মরদেহ মহিপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। নিহত দুলাল ভোলা সদর থানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও জেলেদের সূত্রে জানান, হাবিব খলিফার মাছের ট্রলারে অন্য জেলেদের সাথে মাছ শিকারে সাগরে যায় দুলাল। শনিবার রাতে সাগরে জাল ফেলার সময় জালের সুতায় পা আটকে সাগরে পড়ে যায় দুলাল। গতকাল তার মরদেহ জালে আটকে পড়লে মরদেহ উঠিয়ে রবিবার রাতে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/