• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ছাত্র অধিকার পরিষদ নেতা অন্তরকে ৫৪ ঘন্টা পরে ঢাকার কামরাঙ্গীরচর থেকে উদ্ধার

প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসীন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) কে ৫৪ ঘন্টা পরে আজ রবিবার ভোরে পুলিশ উদ্ধার করেছে। তাকে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। একটি নির্ভরযোগ্য সূত্র এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে রবিউল আউয়াল অন্তর নিখোঁজ ছিল । কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে তিনি লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা।

কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে।

কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে। অন্তরের বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় শুক্রবার একটি মামলা করেন ।

তিনি জানান, কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গতকাল রাতে ১১ টার দিকে বাড়িতে ফিরছিল। এরপর গভীর রাতে থানার মোবাইল পেয়ে বিষয়টি তারা জানেন।

অন্তরের বাবা মোঃ সোলাইমান বলেন, আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে।

তারা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকন্ঠায় ছিলেন। তাকে উদ্ধারের দাবিতে টানা তিনদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। আজও বিক্ষোভ করছিলেন।

তবে অন্তরকে পাওয়ার খবরে স্ত্রী স্বজনরা শুকরিয়া আদায় করেছেন। তবে কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

কলাপাড়ায় দুপুর নাগাদ পৌঁছলে থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন বলে জানা গেছে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের উর্ধতন কর্মকর্তাগণ ব্রিফ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/