• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পিরোজপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রতিনিধি / ১৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে এক যুবকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক মোক্তার আলমের আদালতে এ রায় দেন। রায় ঘোষণার সময়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ. জব্বার হিরু (৭০), খোকন মোল্লা (৫০)। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ইসলাম, জসিম আকন পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৩৫) বরিশাল একাউন্টস অফিসের এম এল এস এস পদে চাকরি করতেন। তার সঙ্গে কম বেশি টাকা থাকত এটা সবাই জানতেন।

ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় যাওয়ার পথে নেছারাবাদের সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের একটি খালের পাশে গেলে আসামিরা তাকে হত্যা করে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে তাকে হত্যা করে খালের পাশে ফেলে রাখে। এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পবলিক প্রসিকিউটর অ্যাড. ওয়ালিদ হাসান বাবু জানান, ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠি গ্রামে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়ার মামলায় চার আসামিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে তাদের আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আ. জব্বার হিরু, খোকন মোল্লা আদালতে উপস্থিত ছিলেন বাকি দুই আসামি পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/