• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার ভোরে শিশু সাফওয়ান সিকদারের (৫) লাশ রাস্তার পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের। শিশু সাফওয়ান ওই গ্রামের ইমরান সিকদারের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে দাদা বাড়ি বেড়াতে এসে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় শিশু সাফওয়ান।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুর দাদা বারেক শিকদার। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। নিহতের স্বজনরা আরও জানিয়েছেন, শিশু সাফওয়ানকে হত্যার পর লাশ গুম করার জন্য ডোবায় ফেলে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা তাদের বিচার চাই।

একটি গোয়েন্দা তথ্যমতে, বুধবার দুপুরে নিখোঁজের পর থেকে বৃহস্পতিবার ভোর ছয়টার মধ্যে যেকোন সময় শ্বাষরোধে হত্যার পর শিশুটিকে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, লাশ ক্রাইমসিনের আওতাভুক্ত বিধায় ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহের পর ময়না তদন্তের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, নিহত শিশুর লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ওসি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/