• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গৌরনদীতে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার জন্য হাটবাজারে সংরক্ষিত খালি জায়গা (তোহা বাজার) দীর্ঘদিন ধরে দখল করে আটটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলো পৌরসভা। অবশেষে দখলকৃত তোহা বাজার উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ঐতিহ্যবাহী টরকী বন্দরের।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানান, টরকী বন্দরের মধ্যে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে বসার স্থান ছিলো। যা দীর্ঘদিন ধরে পৌরসভা কর্তৃক অবৈধ ভাবে দখল হয়ে আটটি দোকান নির্মান করা হয়।

ওই দোকান থেকে ভাড়া উত্তোলন করে আসছিলো পৌরসভা কর্তৃপক্ষ। অবশেষে প্রান্তিক কৃষক এবং যাদের দোকানপাট দেওয়ার আর্থিক সক্ষমতা নেই তাদের জন্য রোববার দুপুরে দোকান উচ্ছেদ করে সরকারি জায়গাটি উন্মুক্ত করা হয়।

যাতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্য সেখানে বিক্রয় করতে পারেন। উচ্ছেদ অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান, টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/