• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশালে দিন দুপুরে ব্যাংক কর্মকর্তা-স্কুলশিক্ষকের বাসায় চুরি

প্রতিনিধি / ১৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে দরজার লক ভেঙে দিন দুপুরে ব্যাংক কর্মকর্তা ও স্কুলশিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলা গেটের পূবালী ব্যাংক সংলগ্ন দুইটি বাসায়। রোববার (১২ জানুয়ারি) সকালে পূবালী ব্যাংক গৌরনদী শাখার ক্যাশিয়ার জিহাদ আল মামুন জানান, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল শহরে যাই।

বিকেলে বাসায় এসে দেখি দরজার লক ভেঙে চোরেরা বাসায় ঢুকে সব তছনছ করে রেখেছে। তার বাসা থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও ৬৫ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে স্কুলশিক্ষিকা তানজিন হাসান মুনিরের বাসায় একইভাবে দরজার লক ভেঙে বাসায় ঢুকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/