• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পটুয়াখালীতে পতিতালয় থেকে লাফিয়ে পড়ে ‘পা’ ভেঙেছে এক নারীর!

প্রতিনিধি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:: পটুয়াখালী শহরের একটি পতিতালয়ে প্রাণ বাঁচাতে লাফিয়ে ভবন থেকে পড়ে গিয়ে এক নারী গুরুতর আহত হয়েছে। আহত ওই নারীর নাম চাঁদনি (ছদ্মনাম)।

ভবন থেকে পড়ে গিয়ে চাঁদনির ডান পা ভেঙে গেছে। গত বুধবার রাতে আহত হয়ে চাঁদনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে চাঁদনি তার গ্রামের বাড়ি ফিরে গেছে।

সাক্ষাতে কথা হলে চাঁদনি অভিযোগ করে বলেন, কাজের সন্ধানে গিয়ে পটুয়াখালী শহরের মালয়েশিয়া হোটেল নামক পতিতালয়ে আমার ঠাঁই হয়। একপর্যায়ে হোটেল মালিক বাবুল ওরফে ইয়াবা বাবুল আমাকে পতিতাবৃত্তিতে বাধ্য করতে চেষ্টা চালায়। গত বুধবার রাতে ওই পতিতালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

একপর্যায়ে নিজের আত্মসম্মান বাঁচাতে ওই পতিতালয় থেকে নিচে লাফিয়ে পড়ি। এতে করে আমি গুরুতর আহত হই। পরে শেবামেক হাসপাতালে ভর্তি হয়ে তিনদিন চিকিৎসাধীন ছিলাম।

ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আমাকে জানিয়েছেন পায়ে অস্ত্রোপচার করাতে হবে। বিশ্রাম শেষে আবার হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হবে।  তাছাড়া পতিতালয়ের মালিক বাবুলের বিরুদ্ধে আমি আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি।

এদিকে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন,ওই নারীর পা ভেঙে গেছে কিনা,আমি খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।

তবে মালয়েশিয়া নামক পতিতালয়ের মালিকের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কলা করা হলেও তা বন্ধ পাওয়া। যেকারণে বাবুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/