• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে দেড় লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেটসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রায় দেড় লাখ টাকার তিন কার্টুন অবৈধ বিদেশী সিগারেটসহ এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম শেখ (৫২) নামে ওই আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়।

আবুল কালাম পেনাখালী এলাকার মৃত মোতালেব শেখ এর ছেলে ও মালিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি। শনিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এ তথ্য এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শনিবার গভীর রাতে ওই এলাকা থেকে নিজ বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুম থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা হয় এবং ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত সাদা রংয়ের ০৩টি কাগজের কার্টুনের প্যাকেটে ১। PLATINUM নামীয় ২০টি, ২। MOND নামীয় ৩৪টি, ৩। XSO নামীয় ২০টি বিদেশী সিগারেটের প্যাকেট রয়েছে।

যার বাজারমূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে।

এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, এ সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/